কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সোমবার বিকেল ৫টায় উপজেলার রামদী ইউনিয়নের গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার সভাপতি মাহফুজুল হক।
আলোচনা শেষে কুলিয়ারচর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সালাউদ্দিন (লিচু) সভাপতি, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মোহাম্মদ অহিদুজ্জামান সাধারণ সম্পাদক এবং আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম কাজল সাংগঠনিক সম্পাদক হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হন। প্রত্যেকেই নিজ নিজ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বক্তারা বলেন, “শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় আরও জানানো হয়, শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের মাধ্যমে শিক্ষক সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের পথ খুঁজে বের করা হবে। এছাড়াও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.