উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নারী ও শিশুর অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সোশ্যাল মোটিভেশন সার্ভিস এর আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক দেলওয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা ইসলাম ও জারি আন্জুম। স্বাগত বক্তব্য দেন সোশ্যাল মোটিভেশন সার্ভিস এর যুব কর্মী মুক্তা রায়।
এসময় বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমেদ শরীফ, তাইজুল ইসলাম, আব্দুল আউয়াল, অজিৎ চন্দ্র রায়, মামুন তাবরিম, প্রতাপ চন্দ্র রায়, মাফিজুল ইসলাম ও চিত্ত চন্দ্র রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,
“নারী ও শিশুর অধিকার সুরক্ষা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, পুরো সমাজের জন্য জরুরি। পরিবার থেকে শুরু করে স্কুল পর্যন্ত সবাইকে এগিয়ে আসতে হবে।”
“নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা না হলে একটি জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।”
“আমাদের উদ্দেশ্য হলো সমাজে নারী ও শিশু অধিকার নিয়ে সচেতনতা তৈরি করা। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিলে আগামী প্রজন্ম অধিকার সচেতন হয়ে উঠবে।”
স্বাগত বক্তব্যে যুব কর্মী মুক্তা রায় বলেন,
“নারী ও শিশুর অধিকার রক্ষার আন্দোলনকে আমরা গ্রামে-শহরে ছড়িয়ে দিতে চাই। প্রত্যেক শিক্ষার্থীকে এ বিষয়ে জানাতে হবে।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.