Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান ভারতের জেল হেফাজতে

সাতক্ষীরা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ভারতের বসিরহাট মহকুমা আদালত। রোববার (২৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক এ নির্দেশ দেন। তার বিরুদ্ধে ৫৬৬/২০২৫ ধারা অনুযায়ী ফরেনার্স অ্যাক্টের ১৪বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদ আরিফুজ্জামানের পক্ষে এদিন কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে হাকিমপুর সীমান্ত এলাকা থেকে আটক করে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করে বিএসএফ। পরে তাকে স্বরূপনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মোহাম্মদ আরিফুজ্জামান বাংলাদেশের এপিবিএন-২ ইউনিটে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এই ইউনিটে তিনি ২০২৩ সালের ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৪ অক্টোবর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, এর আগে আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশেও সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি নীলফামারী জেলার শাহপুর গ্রামে।

বিএসএফ সূত্রে জানা গেছে, আরিফুজ্জামানের কাছ থেকে কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ভাদিয়ালী সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

এই ঘটনাকে ঘিরে দুই দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।