এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৪আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান। পরিবার ও এলাকাবাসী জানান, রোববার বিকেলে শিশু দু’টির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আর শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল। এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিস কে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান তিনি। কিন্তু, আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে।
তবে, বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম সোমবার (২৫আগস্ট) সকালে বলেন,ঘেরের পানিতে ডুবে আমেনা ও নাফিস নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। তবে রাতেই পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.