ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় দুই কেজি গাঁজাসহ চানমিয়া শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চানমিয়া শেখ ওই গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
সোমবার (২৫ আগস্ট) সকালে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাউষখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই কেজি গাঁজাসহ চানমিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানায়, চানমিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

