
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুর্যোগ পূর্বাভাস, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আইসিসিআরডিসিভি-২ প্রকল্প ও মুসলিম এইড-ইউকে, বাংলাদেশ কান্ট্রি অফিসের সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মূল আলোচনা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ইএসডিও প্রকল্পের ম্যানেজার শামছুল হক মৃধা এবং মুসলিম এইড-এর কো-অর্ডিনেটর এস. এম. মনোয়ার হোসেন।
আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আঃ সালাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহিনুর আলম এবং সিপিপি টিম লিডার রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও সভায় অংশ নেন সিপিপি সদস্য, ইউপি সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।
সভা শেষে দুর্যোগ মোকাবেলায় টেকসই পরিকল্পনা এবং জলবায়ু অভিযোজন কৌশল বাস্তবায়নে সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.