মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার আরিচা মহাসড়কের পাশের এক ঝোপের ভেতর থেকে হাত বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। পরে জানা যায়, ওই শিক্ষার্থী ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বন্ধু-বান্ধবরা তার জন্মদিন উপলক্ষে এমন অদ্ভুত উদযাপন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছাত্রটির হাত বাঁধা হয় এবং তাকে ঝোপের ভেতর মাটিতে ফেলে রাখা হয়। এরপর মাথায় ডিম ফাটানো ও টিম আটা ঢালার মতো কাণ্ড ঘটানো হয়। এক পথচারী উপস্থিত হয়ে হাতের বাঁধন খুলে দেন।
পথচারী সাংবাদিক হিসেবে নিজের পরিচয় দিয়ে ছাত্রদের নাম-পরিচয় জানতে চাইলে তারা তা প্রকাশ করেনি। তখন ওই শিক্ষার্থী জানায়,
আজ আমার জন্মদিন। আমার বন্ধুরা এভাবেই উদযাপন করছে।
তবে পথচারী সাংবাদিকদের বলেন, বন্ধুত্বের আনন্দ অবশ্যই ইতিবাচক উপায়ে প্রকাশ করা উচিত। এভাবে হাত বেঁধে ঝোপে ফেলে রাখা কোনোভাবেই নিরাপদ নয়, এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সতর্ক করব।
ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,আমি ঘটনাটি জেনেছি শিক্ষার্থীরা যদি এভাবে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তা উদ্বেগজনক। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক জানান,বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ আচরণ রোধে কঠোর ব্যবস্থা নেব।
ঘটনার পর অভিভাবক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, জন্মদিন উদযাপন আনন্দের হলেও এভাবে বন্ধুর হাত-পা বেঁধে ঝুঁকিপূর্ণ আচরণ করা শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক হতে পারে। শিক্ষকদের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.