দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ১১:৩০ মিনিটে চিলমারী বিওপি’র আওতাধীন মরার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯৯২ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. মঞ্জুর মোর্শেদ।
একইদিন রাত ১১:১০ মিনিটে কাজিপুর বিওপি’র আওতাধীন কাজিপুর বর্ডারপাড়া এলাকায় সুবেদার মো. শাহাবুদ্দিন এর নেতৃত্বে আরও একটি অভিযান চালানো হয়। এতে ভারতীয় ১৫ বোতল মদ ও ২৫০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৩৫০ টাকা। এগুলো ব্যাটালিয়নের স্টোরে জমা রাখা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.