বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান ও সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারকে আহ্বায়ক এবং বিএনপি নেতা মো. রাজন শিকদারকে সদস্য সচিব করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স জানান, আগামী তিন দিনের মধ্যে রহমতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ইউনিট কমিটি গঠন করা হবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।
এদিকে রাজন শিকদারকে সদস্য সচিব মনোনীত করায় রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.