মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেছেন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে পৃথিবীর সব দেশের পুলিশ একত্রিত হলেও আইনশৃঙ্খলার উন্নতি সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন।
সোমবার (২৫ আগস্ট) সকালে মনিরামপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আরও বলেন, “গত ২৪-৫ আগস্টের পর থানায় নতুন নতুন অফিসার দায়িত্বে আসছেন। তারা অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে পুরোপুরি অবগত নন। তাই জনগণের তথ্য ও সহযোগিতা অপরাধ দমনে অত্যন্ত সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনা করা হয় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গি, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধের বিষয়।
থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম অনুষ্ঠানের পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল-খ (মনিরামপুর-কেশবপুর) ইমদাদুল হক, থানা জামায়াতের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.