হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং তরুণ প্রজন্মের অহংকার জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে শার্শায় ছাত্রদলের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান হেফজখানা ও এতিমখানায় এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জননেতা আবুল হাসান জহির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, শার্শা সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন, কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, মোজাফফর উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সম্পাদক পিন্টু রহমান, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জননেতা অনিন্দ্য ইসলাম অমিত দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর সাহসী নেতৃত্বে দক্ষিণবঙ্গের মানুষ নতুন আশার আলো দেখছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.