Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে মডেল প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কটিয়াদী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মো. মাইদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব আলম মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি ইউএনও মাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রত্যাশা করি।”

বিশেষ অতিথি লাবনী আক্তার তারানা বলেন, “আপনারা নির্ভয়ে দুর্নীতি ও অপরাধের তথ্য তুলে ধরবেন, প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

উদ্বোধক আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, “কটিয়াদী মডেল প্রেসক্লাব নির্ভীক সাংবাদিকদের একটি সংগঠন। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।”

 

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনা সভা শেষ হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।