শ্রীবরদী প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিসে অনুপস্থিত রয়েছেন। ফলে ইউনিয়নবাসী প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা সদস্য কল্পনা নাসরিন ও ছাহেরা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিয়মিত অফিসে না এসে জনগণকে জিম্মি করে রেখেছেন। তাঁকে অপসারণের জন্য প্রকাশনার নিকট জোর দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.