Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
আগস্ট ২৬, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও “অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

 

তিনি বলেন, “শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অভিভাবকদের উচিত নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর রাখা এবং ঘরে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা।”

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, “শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের গঠনমূলক মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জন নিশ্চিত করতে হবে।”

 

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম জানান, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানবিক গুণাবলী অর্জনের প্রতিও বিদ্যালয় সমান গুরুত্ব দিচ্ছে।

 

অনুষ্ঠানে সহ-প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলু বিদ্যালয়ের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

 

সমাবেশে অষ্টম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয় এবং ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।