ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৭ জন মোটরসাইকেল চালককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। অভিযানে সহায়তা করেন ধোবাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল চালানোর দায়ে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.