কালাই, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন ও অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬আগষ্ট) বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক পৃথকভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং জরিমানা করেন।
এ সময় কালাই পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে তিনটি দোকানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মোট ৪টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১টি দোকানে ১৫শ' এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ১ টি দোকানে ৫শ' টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কালাই উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.