Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কোটালীপাড়া প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি নবধারার কোটালীপাড়া প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত। এতে বক্তব্য রাখেন আহত সাংবাদিক ও দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ ও সমীর রায়।

বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলা হয়েছে। এ ঘটনায় একজন সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাদের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সাংবাদিকরা আরও বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।