দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখতে সিরাজগঞ্জের চৌহালীতে অসহায় একটি পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও অর্থ বিতরণ করা হয়েছে ৷
বুধবার(২৭ আগষ্ট) দুপুর দেড় টায় উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা দপ্তরের উদ্যোগে সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে বিনামূল্যে ছাগল ও অর্থ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো: মামুনুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হয়ে এ অসাহায়, দুস্থদের এ পরিবারের মাঝে ব্যবসা করার জন্য ৫ হাজার টাকা ও ৩টি ছাগল যার ক্রয় মূল্য ১৫ হাজার ৫০০ টাকা তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন,আনসার ও ভিডিপির প্রশিক্ষক আ: মান্নান মৃধা ও তথ্য আপা প্রকল্পের তামান্না হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.