হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় অনুমোদনবিহীন ভেটেরিনারি ওষুধ ও পশু খাদ্য তৈরির সময় একটি আবাসিক বাসায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া নকল ভেটেনারি ঔষধ ও পশু খাদ্য তৌরীর মালিক হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হীরাকে ৪৮ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ জানান, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে নতুনহাটে ভাড়া বাসায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে মুরগির অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, জিংক, ভিটামিনসহ বিভিন্ন ভেটেরিনারি ওষুধ /পশু খাদ্য উৎপাদন ও বিপণন করছিলেন। পরে সেসব মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.