নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, সদর থানা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, এসিল্যান্ড শফিকুর রহমান, কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা।
সভায় বক্তব্য রাখেন অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আলম, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চর মাদবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিন মন্ডল ও ডিগ্রীর চর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান মিন্টু ফকির।
সভায় বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস, মাটিকাটা ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এ ধরনের অপরাধ দমনে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.