Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ছয়সূতী ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় সংগঠন “রক্তের সন্ধানে ছয়সূতী” এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস আজ সমাজ ও পরিবার ধ্বংসের অন্যতম কারণ। মাদকের কারণে যুব সমাজ বিপথে যাচ্ছে, অপরাধ বেড়েছে এবং নেশার টাকা যোগার করতে অনেকেই ছিনতাইয়ের দিকে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

আয়োজক কমিটির সভাপতি কিরন খান বলেন, “ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর অংশের লক্ষিপুর থেকে আলী আকবরী পর্যন্ত স্থানে প্রায়ই ডাকাতি ও ছিনতাই ঘটছে। সম্প্রতি সন্ধ্যায়ও এমন দুটি ঘটনা ঘটেছে। মাদক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সন্ত্রাস ও মাদক মুক্ত কুলিয়ারচর চাই এবং এর স্থায়ী সমাধান কামনা করি।”

 

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম জানান, “মাদকের বিরুদ্ধে সম্প্রতি সাতটি মামলা রুজু করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বাড়ানো হয়েছে। আমরা সবসময় জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছি। মানববন্ধনের বিষয়ে মনে হচ্ছে স্থানীয় একটি সংগঠন নিজেদের উদ্যোগেই এটি করেছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।