
যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক ড. মোঃ ইমরান শেখ।
বুধবার (২৭ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, ড. মোঃ ইমরান শেখকে ২৫ আগস্ট ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি বিভাগীয় চেয়ারম্যান হিসেবে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
নিয়োগ প্রসঙ্গে ড. মোঃ ইমরান শেখ বলেন, “আমি আশা করছি আমার নেতৃত্বে ম্যানেজমেন্ট বিভাগ আরও এগিয়ে যাবে। আমাদের শিক্ষার্থীরা খুবই পরিশ্রমী ও মেধাবী। আমি বিভাগীয় শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।”
ড. মোঃ ইমরান শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তার পূর্ববর্তী কর্মজীবনে তিনি বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, মংলা (ডিগরাজ, বাগেরহাট) এ ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.