মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা)প্রতিনিধি
ঢাকার ধামরাই পৌরসভা ৪নং ওয়ার্ডের পাঠানটোলা কলবাগান এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এ সভায় এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ফারদুন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ধামরাই পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবীবুর রহমান শামীম।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.