কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ আম জনগণ পার্টি (BAJP) দলের অফিস পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ উসমান গনি ও তাঁর কর্মকর্তারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলার আম জনগণ পার্টির দলীয় কার্যালয় পরিদর্শন করেন তারা। পরিদর্শনের রিপোর্ট বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাচন অফিসার উসমান গনি নির্বাচনী কমিশনারের কার্যালয়ে পাঠান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মো. শাহীনুর রহমান (ডাটা এন্ট্রিক), অফিস সহকারী গোলজার রহমান, আম জনগণ পার্টির উপজেলা আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব সুমন চন্দ্র সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ উসমান গনি বলেন, “উপজেলার দলীয় কার্যালয় পরিদর্শন করা আমাদের দায়িত্ব। নির্বাচনী আইন মেনে চলা হচ্ছে কি না এবং দলীয় নথিপত্র, রেকর্ড যথাযথ রয়েছে কিনা তা যাচাই করা হয়। পরিদর্শন শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “দলটির অফিস ভাড়া চুক্তি ও সদস্য তালিকা যাচাই-বাছাই করা হয়েছে, যা সন্তোষজনক পাওয়া গেছে। সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।”
আম জনগণ পার্টির উপজেলা আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা ঐক্য, সংস্কার ও মুক্তির মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল আমিন এর নেতৃত্বে আমরা আগামী সংসদ নির্বাচনে ভালো ফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি।”
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা দলীয় কার্যালয়গুলো পরিদর্শন ও নির্বাচনী আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পরামর্শ দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.