
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল চাপাইবিলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. শিরিন শারমিন খান, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার নয়, বরং স্থানীয় মৎস্যজীবীদের আয়ের পথ সুগম করবে। মাছ চাষে তরুণদের আগ্রহ বাড়াতে ও বেকারত্ব হ্রাসে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ইউএনও ইসরাত জাহান বলেন, “চাপাইবিলের মতো জলাশয়গুলো টেকসই ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে শুধু মাছের উৎপাদনই বাড়বে না, বরং পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষিত বেকার তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে চাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.