কাওসার হোসেন মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলায় ভয়াবহ মা-মেয়ে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম(৩৫) উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মোঃ শাহাবুদ্দিন এর ছেলে।গলা কেটে হত্যা করা মা আমেনা খাতুন(৮৮) ও মেয়ে রাহেনা আক্তার(৪০) দুইজনই গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম এর আপন দাদী ও ফুফু হয়।
পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান,ঘটনার দিন রাতে জমিসংক্রান্ত ও আর্থিক দেনা পাওয়া নিয়ে সাইফুলের সাথে দাদী আমেনা বেগম (৮৮) ও ফুফু রাহেনা আক্তারের (৪০) মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পরলে বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে হত্যা করে
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম।চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করলে পুলিশ সাইফুল হককে গ্রেফতার করে। এর আগে গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হয় মা ও মেয়ে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.