
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমির ২০ জন দরিদ্র, মেধাবী, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে ৫,০০০ টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিনি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন এবং বলেন, “এই অনুদান শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।”
অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী ফাইমা ইসলাম বলেন, “এই সহায়তা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুযোগ। স্যার নিজে এসে চেক দিয়েছেন—এটা আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, “অনেক শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ে। এই অনুদান তাদের সেই সমস্যা দূর করবে।”
বিদ্যালয় সূত্র জানায়, SMAG/MMAG/GBAG স্কিমের আওতায় মোট ৫ লক্ষ টাকা অনুদানের মধ্যে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই ২০ শিক্ষার্থীর জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.