জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে যুবদল কর্মী সাহাব উদ্দিন (৩৮) কে কুপিয়ে জখম করেছে স্বদলীয় প্রদিপক্ষের লোকজন। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টায় সোনাগাজী সদর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কের শাহাপুর গ্রামের ডেবার পাড় এলাকায় এই ঘটনা ঘটে। সাহাব উদ্দিন সোনাপুর গ্রামের মিঝি বাড়ির শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ ও আহতের পরিবার থেকে জানা যায়, সাহাব উদ্দিন মোটরসাইকেলযোগে ৭৫ হাজার টাকা পাওনাদারকে দিতে মুহুরী প্রজেক্টে যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে শাহাপুর গ্রামের আনোয়ার হোসেন, মো. সোহেল, বেলাল হোসেন, আলমগীর হোসেন ও আরিফের নেতৃত্বে ৮-১০ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে জখম করে। একই সময় তার মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে এবং সঙ্গে থাকা ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর সাহাব উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত সাহাব উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.