শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ দুইজনকে আটক করেছে। এ সময় একটি বাল্কগেটও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছকুরুনি (৩০) ও মনিরুল ইসলাম (২৮)। বৃহস্পতিবার দুপুরে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন বলেন, “অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”
বুড়িগোয়ালিনী নৌ থানার ওসি ওহিদুজ্জামান জানান, আটককৃত বাল্কগেট জব্দ করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.