Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় শিক্ষার জাগরণে মজিদ মল্লিক ফাউন্ডেশন:৬১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৬১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার ১৪টি স্কুল ও মাদ্রাসার সাধারণ ও ভোকেশনাল বিভাগের শিক্ষার্থীরা এ সম্মাননা পান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দিয়ে তিনি বলেন, “জিপিএ-৫ পাওয়া নিঃসন্দেহে গর্বের, তবে এটি কেবল শুরু। সামনে আরও বড় পথ, বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।”

 

তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তি দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষায় নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, “সংগ্রাম, অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই স্থায়ী নয়।”

 

শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে পারভেজ মল্লিক বলেন, শিক্ষকরা একটি জাতির মেরুদণ্ড। নারী শিক্ষা, বেকারত্ব ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ফাউন্ডেশনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

উৎসবমুখর এ আয়োজনে শিক্ষার্থীদের চোখে ছিল ভবিষ্যতের নতুন স্বপ্ন, শিক্ষকদের মনে গর্ব আর অভিভাবকদের মনে আনন্দ ও আশার আলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।