মফিজুল ইসলাম ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । এ সময় দুর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে।নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তারা সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। পুলিশ ওই ছেলের জানার কারাগণ বাস স্ট্যান্ড মসজিদের পাশে মার্কেটে দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশে মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। রাতে ভবনের পেছনের দিকে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খোলার সময় কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।এ ব্যাপারে এজেন্ট ব্যাংকের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন জানান রাতে দুর্বৃত্তরা ব্যাংকের গিরিল কেটে ভিতরে ঢুকে ভল্ট ভেঙ্গে নগদ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আমরা চুরির খবর পেয়েছি। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.