গৌরনদী প্রতিনিধি
তৃতীয় স্ত্রীকে রাজধানী ঢাকার বাসায় বসে হত্যা করে লাশ গুমের সময় শাহবাগ থানা পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হওয়া সহ একাধিক মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল ও তার ব্যক্তিগত গাড়ি চালক জুয়েল হাওলাদারকে গৌরনদী থেকে গ্রেফতার করেছে ঢাকার পল্লবী থানা পুলিশ।
তার গ্রেফতারের খবরে এলাকায় শস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল উপজেলার সুন্দরদী মহল্লার মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কালাচাঁন মন্ডলের কাছে গত ১৬ জুন দুই লাখ টাকা চাঁদা দাবি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে ওই দিন দুপুরে বন্দরের সহস্রাধীক ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসষ্ঠ্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।ঢাকার পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয় দাস জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় মিরপুর এলাকার ডিএসএস লিং অফিসে কেয়ারটেকারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে অফিসের কম্পিউটার, লেপটপ ও ব্রিফকেসের মধ্যে রক্ষিত মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় কোম্পানির ম্যানেজার নাছিমা বেগম বাদি হয়ে সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার ও তার ব্যক্তিগত গাড়ি চালক জুয়েল হাওলাদারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয় দাস সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী মডেল থানা পুলিশের সহায়তায় গৌরনদী খ্রিষ্টানপাড়ার ভাড়া বাসা থেকে বুধবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করেন।
পুলিশ জানায়, রেজাউলের বিরুদ্ধে তৃতীয় স্ত্রী হত্যা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সিকদার সফিকুর রহমান রেজাউলের বিরুদ্ধে তার জন্মদাতা বাবাকে টরকী বন্দরের একটি দোকানে বসে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। রহস্যজনক কারণে প্রতিটি ঘটনায় তিনি (রেজাউল) আইনের ফাঁক ফোকর কাটিয়ে রেহাই পেয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.