হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যাক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২টি পৃথক মামলায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রুহুল আমিন'কে ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও আশ্রবপুর গ্রামের মিয়াব আলী'কে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার)টাকা
মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.