Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃ/ত্যু

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটের পূর্ব তাহেরপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খাইরুল ইসলাম (৩৫) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত খাইরুল ইসলাম পাশ্ববর্তী পোরশা উপজেলার সায়েদ আলীর ছেলে।

জানা যায়, উপজেলার পূর্ব তাহেরপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি নতুন বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে। নিহত সাইদুল ইসলাম সেখানে অসাবধানতার বশত একটি মটরের তারের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। পরে ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।