এমদাদুল হক,বিশেষ প্রতিনিধি
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন বিল থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাটগাতী ও গোপালপুর ইউনিয়নের বিভিন্ন বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফারজানা আক্তারের উপস্থিতিতে উদ্ধারকৃত জাল পাটগাতী ও গোপালপুর ইউনিয়ন পরিষদের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এতথ্য নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিভিন্ন বিল থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। আগামীতেও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.