Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে মজিবর হ/ত্যার আসামির বিরুদ্ধে মামলার বাদীকে মোবাইলে হু’মকির অভিযোগ

Link Copied!

আনিস সুমন শ্যামনগর ( সাতক্ষীরা )প্রতিনিধি

শ্যামনগরের মজিবর হত্যার আসামিরা মামলার বাদি ও সাক্ষীদের মোবাইলে হুমকি দিচ্ছে। এমন তথ্য জানিয়েছেন নিহত মজিবরের ছেলে আলাউদ্দিন। সাথে সাথে আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি জানান, তার বাবাকে হত্যা করে তারা শান্ত হয় নাই, মামলার বাদী ও সাক্ষীদের মোবাইলে হুমকি দিচ্ছে। উল্লেখ্য গত ২৪ আগস্ট সকালে তার বাবা মজিবর বংশপুর যাওয়ার পথে আসামিদের বাড়ির সামনে পৌঁছানো মাত্র পূর্বের পরিকল্পনা অনুযায়ী লোয়ার শাবল দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সাতক্ষীরায় প্রেরণ করেন। সাতক্ষীরার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় হত্যা মামলা হলে আসামীরা গা ঢাকা দিয়েছে। আসামিরা দূর থেকে মোবাইলের মাধ্যমে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে। বর্তমানে নিহত মজিবরের পরিবার নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।