কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
“মাদককে না বলি, ক্রীড়াকে উৎসাহিত করি”— এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন কৃতি ফুটবলার সংবর্ধনা অনুষ্ঠান।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মৌতলা নামাজগড় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় টুর্ণামেন্টের ফাইনাল খেলা। এতে মুখোমুখি হয় মৌতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড পানিয়া জলকল্যাণ সমিতি ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করে তোলেন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শেষ পর্যন্ত ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে জয় লাভ করে ৯নং ওয়ার্ড পানিয়া জলকল্যাণ সমিতি ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ এবং রানারআপ দলের হাতে টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি ইউনিয়নের প্রাক্তন কৃতি ফুটবলারদেরও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। এছাড়াও টুর্ণামেন্টের সার্বিক আয়োজন ও সমন্বয় করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ এমদাদুল হক, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রবিউল্লাহ বাহারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কাজী আলাউদ্দীন তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং তাদের সৃজনশীলতাও বাড়ায় এবং সঠিক পথে পরিচালিত করে।”
ফাইনাল ম্যাচে জাতীয় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন সৈয়দ মমিনুর রহমান ও মুর্শিদ এলাহী বাবু।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.