Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

নিজ এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাকে সবুজায়ন করে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উজানচর নতুন পাড়া সামাজিক যুব সংগঠন।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি মোঃ রাসেল শেখ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিহাদ শেখ, মোঃ সাব্বির খান, মোঃ আকাশ ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ কুরবান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার শেখ, কোষাধ্যক্ষ মোঃ আকাশ শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ হতে এদিন সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, ঔষধি গাছ হিসাবে নিম, বয়রা এবং ফলজ গাছ হিসাবে আম, জামসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

ইউএনও নাহিদুর রহমান এ ধরনের ভালো কাজের অংশীদার হিসেবে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি/সম্পাদকের হাতে বেশকয়েকটি গাছের চারা তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।