মো.জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় কোটাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় বড়দিয়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা জিকরুল আলম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ এবং সভা পরিচালনা করেন লোহাগড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়ামত মোল্যা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মনিরুল ইসলাম। তিনি বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে বিএনপি জনগণের পাশে থেকে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করেছে।" তিনি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বড়দিয়া বাজার ও মহাজন ঘাটে ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। নড়াইলের অবহেলিত জনপদের উন্নয়নের জন্য বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “বিগত সরকারের এমপি ও চেয়ারম্যানরা জনগণের কোন উন্নয়ন না করে শুধু নিজেদের পকেট ভারী করেছেন।” তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনসাধারণের উদ্দেশে পাঠ করে শোনান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক মোঃ সুলতানুজ্জামান সেলিম, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তাক) প্রমুখ।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.