কাওসার হোসেন মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীরসহ দুই দলের বিভিন্ন নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে বিজয়ী দেখতে চান তারা। দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.