শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কেদার বাজার মোল্যা বাড়িতে পথ নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের ৪ জন মারাত্মক জখম হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত মেছের মোল্যার পুত্র দাউদ মোল্যা জানান, ২৯ আগষ্ট ( শুক্রবার) বিকাল প্রায় ৩ টার দিকে তার বাড়ির পথ দখল করে বাচ্চু মোল্যা ঘর নির্মাণ করতে থাকে। ওতে দাউদ মোল্লা বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায় বাচ্চু মো রাসেল, রবিউল সহ ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে দাউদ মোল্লা সহ তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। ্এতে দাউদ মোল্যা(৭০), মারুফ হোসেন(২১), মোয়াজ্জেম হোসেন(২৭), আশিক হোসেন(২২) রক্তাক্ত জখম হয়। তাদের কে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান,পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম এ পথ নিয়ে কয়েক বার সালিসি বৈঠকে উভয় পক্ষের উপস্থিতি ৪ ফুট প্রশ্বস্ত পথ রেখে ঘর নির্মাণের সিদ্বান্ত করেন। অথচ বাচ্চু মোল্যা জোর পূর্বক পথের জায়গা দখল করে ঘর নির্মাণ করায় বিরোধ সৃষ্টিতে হামলা হয়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন আহতরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.