কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মেজবাহুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লিঙ্গ কর্তন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মেজবাহুল ইসলামকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মেজবাহুলের বাড়িতে কাজ করতেন ওই নারী। শুক্রবার সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে ধর্ষণের চেষ্টা চালান মেজবাহুল। এ সময় বাধা দিলে মারধর করা হয় ওই নারীকে। পরে আত্মরক্ষার্থে তিনি ব্লেড দিয়ে মেজবাহুলের পুরুষাঙ্গ কেটে দেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় মেজবাহুলকে উদ্ধার করেন।
ভুক্তভোগী নারী বলেন, “অনেকদিন ধরে মেজবাহুল আমাকে উত্যক্ত করছিলেন। শুক্রবার রাতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে আত্মরক্ষায় তার লিঙ্গ কর্তন করি।”
এ ঘটনায় রাতে ওই নারী ও তার স্বামী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তবে মেজবাহুলের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রী মিলে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা।
কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারী ও তার স্বামী থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.