Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শার্শার পুটখালী ও বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ৩০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

“জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, প্রগতি”—এই মূলমন্ত্রকে ধারণ করে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বেনাপোল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এ সভাগুলো অনুষ্ঠিত হয় শনিবার (৩০ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত।

পুটখালী ইউনিয়নের বারোপোতা মাদ্রাসা মাঠ ও বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে পৃথকভাবে এ দুটি কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সেলিম হোসেন আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসী উদ্দিন, ইকরাজ আহমেদ রাজ, এস এম আবদুল হক, সাজেদুর রহমান সবুজ, আবু বকর সিদ্দিকী মিলন, মনিরুজ্জামান মনি, তৌহিদুল ইসলাম তৌহিদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সভায় আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।