Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে উন্মুক্ত কবরস্থান উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ আহমদ আলী বিএসসি, নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভাইয়া, ওসমান গনি মারাজ, খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল, হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক শাহ আজিমুদ্দিন এবং সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমুখ।

বক্তারা বলেন, এতদিন এলাকায় অনেকেরই নির্দিষ্ট কবরস্থানের অভাব ছিল। ফলে মৃত ব্যক্তিদের বিভিন্ন স্থানে কবর দিতে হতো। এখন এই উন্মুক্ত কবরস্থানটি তৈরি হওয়ায় স্থানীয় যেকোনো এলাকার মানুষ তাদের প্রিয়জনদের দাফন করতে পারবেন। বিশেষ করে বেওয়ারিশ লাশ ও গরিব-মেহনতি মানুষের দাফন ও কাফনের সম্পূর্ণ ব্যয়ভার কবরস্থান পরিচালনা কমিটি বহন করবে বলে জানান বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, “এটি নিঃসন্দেহে একটি মানবিক ও মহৎ উদ্যোগ। মানব কল্যাণ সংগঠন, শিল্পপতি আলহাজ মাহমুদুল ইসলাম ও স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই এমন একটি জনকল্যাণমূলক কাজের অংশীদার হওয়ার জন্য।” তিনি উন্মুক্ত কবরস্থানে যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কবরস্থানের চারপাশে কয়েক শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।