শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন ও পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে "মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০" অনুসারে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম (Summary Trial) শীর্ষক এ অভিযান পরিচালনা করা হয়।
নদীতে মাছের প্রজনন বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর স্বার্থে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযানে ৫০০'শ মিটারের ৫টি কারেন্ট জাল ও ৩৫'শ মিটারের ৭০টি চায়না দুয়ারী সহ মোট ৪ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
পরে জালগুলো দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিম তামিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রাকিবুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ারুল ইসলাম পাইলট বলেন,আজকে আমরা সামারী ট্রায়ালের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছি। ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ।। এ ধরনের জাল ব্যবহারের ফলে ছোট মাছ ধরা পড়ে এবং ইলিশের বংশ বিস্তার ব্যাহত হয়। তাই নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব অবৈধ জাল অপসারণ ও ধ্বংস করা হচ্ছে। ইলিশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.