মো.আলী আহসান রাজ,ময়মনসিংহ
ময়মনসিংহ টাউন হল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনের শুরুতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল।
উল্লেখ্য, ২০০৭ সালে যাত্রা শুরু করা বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দল এই সম্মেলনের আয়োজন করে।
সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হওয়া এ সম্মেলন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.