হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে গ্যাস পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। শনিবার সকাল থেকে বিভিন্ন গ্যাস পাম্পে দীর্ঘ লাইন দেখা গেলেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রী উভয়েই।
চালকদের অভিযোগ, গ্যাস না থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। অন্যদিকে, যাত্রীরা জানান, প্রতি মাসের শেষের দিকে টানা ৩ থেকে ৪ দিন গ্যাস পাম্প বন্ধ থাকায় সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেন। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান তারা।
এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদা অনুযায়ী সরবরাহ কম যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তারা।
মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মুজিবুল ইসলাম জানান, “বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.