Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়াবাসীর জন্য প্রধানমন্ত্রীর ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার

MEHADI HASAN
জুলাই ১৭, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাবাসীর জন্য ৫০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১৭ জুলাই) শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জসীম উদ্দীনের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।

এ সময় পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, অফিসার ইনচার্জ এএফএম নাসিম সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, কেউ যেন অক্সিজেন সেবা হতে বঞ্চিত না হন সেজন্য মাননীয প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বাসীর জন্য ৫০ টি সিলিন্ডার পাঠিয়েছেন তা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলাম। টুঙ্গিপাড়ায় আধুনিক সেবা সম্বলিত ৫০ টি করোনা বেড রয়েছে, রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সেবা। আশা করি অক্সিজেন নিয়ে কোন সমস্যা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।