ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে আগামী (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (৩০ আগস্ট) বৈকালে এ সভা অনুষ্ঠিত হয়।
আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেটের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উৎপাদন উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি সফল করার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি দলের ইতিহাস ও আদর্শকে সামনে রেখে জনগণের সাথে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, আত্রাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.