
হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচ ভাইসহ মোট ৯ জন। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন দলটির নেতারা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।
যোগদানকারী ৯ জন হলেন:
টেংরা গ্রামের মৃত মুনসুর আলীর পাঁচ ছেলে—হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি।
এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
নবাগতরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “তারা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। কিন্তু বিএনপির চলমান আন্দোলন, আদর্শ ও গণতান্ত্রিক ধারা তাদের অনুপ্রাণিত করেছে। আমরা তাদের দলে গ্রহণ করেছি এবং আশা করছি, তারা আগামীতেও দলের পাশে থেকে সক্রিয় ভূমিকা রাখবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.